ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ ল্যান্ড স্ট্যাটাস রিপোর্ট ২০১৭’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, খুব দ্রুত শতভাগ খতিয়ান অনলাইনে আপলোড করা হবে। ইতোমধ্যে ৯০ শতাংশের বেশি খতিয়ান ভূমি অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে বলে জানান তিনি।
ভূমিমন্ত্রী বলেন, আমরা এমন ভাবে ভূমি ব্যবস্থাপনা সংস্কার করছি যেন সেবা গ্রহীতাদের ভূমি অফিসে যেতে না হয়। ভূমি অফিসে যত কম যেতে হবে দুর্নীতির পরিমাণ তত কম হবে। ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটালাইজেশন সেবা প্রদানের জন্য কমপক্ষে ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন। এছাড়া ভূমি বিষয়ক লেনদেনের জন্যে পেমেন্ট গেটওয়ে স্থাপনের কাজও শেষ পর্যায়ে। একই সাথে ব্রিটিশ ও পাকিস্তান আমলের আইন সংস্কার এবং খাস জমি দখলকে ফৌজদারি অপরাধ-ভুক্ত করার ব্যাপারেও কাজ চলছে বলে মন্ত্রী জানান।
Leave a Reply