দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খুলনার ইউআইইউ ক্যাম্পাস উত্তাল : ইন্টারনেট বন্ধ

খুলনার ইউআইইউ ক্যাম্পাস উত্তাল : ইন্টারনেট বন্ধ

বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৬ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অস্থিরতার রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) আবুল কাসেম মিয়া ও সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইউআইইউ ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছেন, দাবি মানা না হলে আজই (২৬ এপ্রিল) আমরণ অনশনে বসবেন তারা। এদিকে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মধ্যে ক্যাম্পাসের ভেতরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ইউআইইউর ওই দুই শীর্ষ ব্যক্তির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

 

আন্দোলনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী ঢাকা টাইমসকে জানান, সিএসই বিভাগের প্রধান ড. মুহাম্মদ নুরুল হুদা বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের কমিটির সভাপতি। স্বৈরাচারী রাজনৈতিক আদর্শের ঘনিষ্ঠ ও বিভিন্ন সময়ে বিতর্কিত এই শিক্ষক ইউআইইউ থেকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তার চেষ্টা করছেন।

 

তারা অভিযোগ করেন, অনৈতিক ফি আদায়, অদক্ষ শিক্ষক, মানহীন শিক্ষাব্যবস্থা, ডিপার্টমেন্ট অফিসে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, কঠোর পরীক্ষা পদ্ধতি, স্বৈরাচারীদের পুনর্বাসন, ক্যান্টিনে মানহীন খাবার সরবরাহসহ অসংখ্য অভিযোগে বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়ে এলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

 

এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও অদক্ষ প্রশাসনের কোনো ব্যবস্থা না নিতে পারার দায় বর্তমান ভিসি কোনোভাবেই এড়াতে পারেন না। এজন্য তারা ভিসিরও পদত্যাগ চান।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর স্বৈরাচারী সরকারের সাবেক প্রতিমন্ত্রী পলকের প্রেতাত্মা ভর করেছে। তারা ক্যাম্পাসে ইন্টারনেট বন্ধ করে দুই গাড়ি পুলিশ এনে ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের পাঁয়তারা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT