দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
খেলোয়াড়দের জন্য তহবিল গঠনের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

খেলোয়াড়দের জন্য তহবিল গঠনের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সব খেলোয়াড়ের জন্য তহবিল গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়রা যেন বার্ধক্যজনিত কারণে আর্থিক সমস্যায় না পড়েন সে জন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, অনেক খেলোয়াড় অবসর সময়ে নানা ধরনের আর্থিক সমস্যায় ভোগেন। তারা বার্ধক্যজনিত কারণে যাতে আর আর্থিক সমস্যায় না পড়েন, তারা যেন শেষ সময়ে আর্থিক সমস্যায় না পড়েন সেজন্য খেলোয়াড়দের জন্য একটি তহবিল গঠন করতে হবে।’ এজন্য অর্থ মন্ত্রণালয়কে একটি ফান্ড গঠন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলোয়াড়রা যেন সারাবছর প্রশিক্ষণ নিতে পারে সেজন্যও ফান্ড গঠনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যখন টুর্নামেন্ট হবে তখনই প্র্যাকটিস হয় । কিন্তু সারা বছর যেন প্র্যাকটিস থাকে সে ব্যবস্থা করতে হবে।’ শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ সব খেলাধুলার প্র্যাকটিসের কথা বলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT