দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি-জামায়াতসহ নিশ্চয় সবাই থাকবে : নজরুল ইসলাম খান

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি-জামায়াতসহ নিশ্চয় সবাই থাকবে : নজরুল ইসলাম খান

ঢাকা, ১০ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি-জামায়াতসহ নিশ্চয় সবাই থাকবে। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। কেননা, জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই।

 

জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব আছে কি না, থাকলে তা কমানোর জন্য বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দূরত্বের কিছু নেই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে; আমরাও বলি। কিন্তু যদি কেউ বলে, শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলব, ভাই কথাটা ঠিক না।

 

তিনি আরও বলেন, আমরা সবাই দেশপ্রেমিক। আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক; তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি। এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করব, এ রকম কথা কেউ না বলুক।

 

শিগগিরই জামায়াতের সঙ্গে বিএনপি কোনো বৈঠক করবে কি না, জানতে চাইলে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, জামায়াতের সঙ্গে আমরা ফরমালি যুগপৎ আন্দোলনে ছিলাম না। তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি এক রকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিল। নিশ্চয়ই আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই।

 

বেলা সোয়া ১১টায় শুরু হওয়া বৈঠক প্রায় ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে নজরুল ইসলাম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ছিলেন।

 

অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT