দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গণপিটুনিতে মহিলা নিহত : গ্রেফতারকৃত ৩ জনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর

গণপিটুনিতে মহিলা নিহত : গ্রেফতারকৃত ৩ জনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর

ঢাকা, ২২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে নিরপরাধ একজন নারীর নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন যুবকের প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর মুখ্য হাকিমের (সিএমএম কোর্ট, ঢাকা) একটি আদালত। আজ সোমবার মামলার তদন্তকারি কর্মকর্তা আসামি বাচ্চু মিয়া, শাহিন ও বাপ্পিকে আদালতে হাজির করে এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতের হাকিম ধীমান চন্দ্র মন্ডল উল্লেখিত ৩ জনের প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাদের গ্রেফতার করে।বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক আজ বাসস’কে এ কথা জানান। অপরদিকে এ মামলায় গ্রেফতারকৃত অন্য আসামী জাফর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তা রেকর্ড করার পর আসামী জাফরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২ সন্তানের জননী তসলিমা বেগম রেনু নামের ওই মহিলাকে গত ২০ জুলাই শনিবার সকালে উত্তর বাড্ডাস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছেলেধরা সন্দেহে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে জানা গেছে রেনু তার ৪ বছরের কন্যা তাসিন তুবার ভর্তি সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নেয়ার জন্য ওই স্কুলে গিয়েছিলেন।
এ ঘটনায় রেনুর ভাগ্নে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪/৫শ’ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT