দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গণমাধ্যম দুর্বল হয়ে গেলে, গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে : বলেছেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম

গণমাধ্যম দুর্বল হয়ে গেলে, গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে : বলেছেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম

১৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে আজ শুক্রবার দিনব্যাপী এ সমাবেশে চাঁদপুরের আট উপজেলার সব স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেক্টনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী এতে সভাপতিত্ব করেন।

সাইফুল আলম বলেন, ‘বর্তমান সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া খুবই কঠিন সময় পার করছে। অর্থনৈতিক অবস্থার কারণে শুধু আমাদের দেশে নয়, বিদেশেও অনেক মিডিয়া বন্ধ হয়ে গেছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যের কারণেই আমাদের এই সোনার বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।’

এই সাংবাদিক নেতা বলেন, ‘গণমাধ্যম কর্মীদের জন্য কালো মেঘ আমাদের সামনে ভাসছে। এতকিছুর পরেও আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। গণমাধ্যম দুর্বল হয়ে গেলে, গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে। গণমাধ্যম আইন পাস হলে আমাদের রুটি-রুজির ব্যবস্থা হবে।’ তাই জাতীয় সংসদে এই আইন অবিলম্বে পাস করার জন্য সরকারের প্রতি তিনি জোর দাবি জানান।

চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। এছাড়াও বক্তব্য দেন সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী। উন্মুক্ত আলোচনায় জেলার সাংবাদিকরা বক্তব্য দেন।

সাংবাদিক সমাবেশের শুরুতে চাঁদপুরের সন্তান সাইফুল আলমকে ফুলেল শুভেচ্ছা, উত্তোরীয় ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রেসক্লাব নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT