দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
গত বছরের প্রাপ্তি তাসনিয়া ফারিণের

গত বছরের প্রাপ্তি তাসনিয়া ফারিণের

বিনোদন ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): নাটকের দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গেল বছর তাকে খুব একটা নাটকে মেলেনি। ব্যস্ত ছিলেন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ নিয়ে। বছরের শেষপ্রান্তে এসে প্রচার হয়েছিল তার অভিনীত একটি নাটক। নাম ‘মুক্তি’। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এতে রাইসা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। তার সঙ্গে ছিলেন অভিনেতা খাইরুল বাসার।

বছর শেষে মুক্তি পাওয়া নাটকটি এ অভিনেত্রীকে কিছুটা আলোচনায় রাখে। নাটকের গল্পে দেখা যায়, বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে, খোঁচা দিয়ে কথা বলেন। সেসব রাইসা একদম পাত্তা দেন না। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে প্রিয়। কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র  করে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ।

এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘গত বছরে আমার একটি সিনেমা মুক্তি পায়। এছাড়াও ওটিটিতে কয়েকটি কনটেন্ট আসে। সবমিলিয়ে ভালোই কেটেছে। বছরের শেষ দিকে এ নাটকটি মুক্তি পায়। দর্শকরা বেশ পছন্দ করেছেন। নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই ভক্তদের ভালোবাসা ফুটে উঠছে। এছাড়া নাটকটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা ও সাড়া মিলেছে। বছর শেষ হয়েছে একটি ভালো কাজের সঙ্গেই। এটাই বড় প্রাপ্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT