দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬০ : নতুন শনাক্ত ৩৪১, মোট আক্রান্ত ১৫৭২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬০ : নতুন শনাক্ত ৩৪১, মোট আক্রান্ত ১৫৭২ জন

হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে রেকর্ড দশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জনে। একই সময়ে নতুন করে রেকর্ড ৩৪১ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০১৯টি নমুনা পরীক্ষা করে ৩৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। গত মার্চ মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

এ সময় ১০ জনের মৃত্যুর কথাও জানানো হয়, যাদের মধ্যে ৭০ ঊর্ধ্ব ব্যক্তি ও ২০ থেকে ৩০ বছরের মানুষও রয়েছে।

বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রয়েছেন ৪৭জন। মোট আইসোলেশনে৪৩১ জন

২০১৯ সালের শেষ দিন চীনের উহান শহর থেকে শুরুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত মাসের ৮ তারিখে। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর।

১৮ মার্চ আইইডিসিআরের পক্ষ থেকে বাংলাদেশে করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মারা যাওয়া রোগীর সংখ্যা।

গতকাল পর্যন্ত ১২৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃতের সংখ্যা ছিল ৫০ জনে। গত ২৪ ঘণ্টায় আরও দশজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা পৌঁছালে ৬০। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭২ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT