দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তুরস্ক সব ধরনের সহায়তা করবে : এরদোয়ান

গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তুরস্ক সব ধরনের সহায়তা করবে : এরদোয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে। বুধবার (১৫ জানুয়ারি) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান যুদ্ধবিরতির এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

তিনি আরও বলেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাগত জানাচ্ছি এবং তুরস্ক আগের মতোই গাজার পাশে থাকবে।

 

একটি পোস্টে এরদোয়ান গাজার জনগণের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন এবং বলেন, গাজার জনগণ ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় যেভাবে লড়াই করছে, আমরা তাদের সাহসিকতাকে সম্মান জানাই।

 

উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায়, ১৫ মাসের সংঘাতের পর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

 

যুদ্ধবিরতির ঘোষণার পর গাজাবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা এই চুক্তিকে এক বিরাট বিজয় হিসেবে উদযাপন করছেন। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিসর, জার্মানি এবং তিউনিসিয়াসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

 

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজাকে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT