দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গাজীপুরের গাছা থানায় ২৫ পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত

গাজীপুরের গাছা থানায় ২৫ পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত

হেলথ ডেস্ক, ২০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  গাজীপুর মহানগরী পুলিশের গাছা থানায় নতুন করে ২০ জন কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ থানায় মোট ২৫ জন কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার পুলিশের সহকমিশনার (গাছা-পুবাইল জোন) আশরাফুল উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, করোনা পরীক্ষার জন্য নতুন আরও ৩০ জন কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

গত ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শক প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ২০ জনের নমুনা সংগ্রহের পর এসি আশরাফুল উল্লাহ, ওসির দেহরক্ষী, চালক ও বাবুর্চির করোনা শনাক্ত হয়। পরবর্তীতে আইইডিসিআরের একটি মেডিকেল টিম আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে। এদের মধ্যে নতুন এ ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গাছা থানার ২৫ কর্মকর্তা র শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাছা থানার এক কর্মকর্তা জানান, প্রথম থেকেই আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হলে এমনটা হত না। পর্যাপ্ত পরিমাণ পিপিই সরবরাহ করা হয়নি। প্রথম শনাক্তের পর থানা কমপ্লেক্সও লকডাউন করা হয়নি।

তিনি বলেন, ‘এখন শুধু আমরাই আক্রান্ত নই, আমাদের পরিবারও আক্রান্তের আঙ্কায় রয়েছে। থানার ব্যারাকের অধিকাংশ সদস্যই করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে কি করব বুঝতে পারছি না।’

সহকারী কমিশনার আশরাফুল উল্লাহ বলেন, ‘আমাদের অধিকাংশ কর্মকর্তা করোনায় আক্রান্ত। আমি নিজেও আক্রান্ত। আপাতত থানার কোনো কর্মকর্তা ডিউটিতে যাবেন না। পার্শ্ববর্তী থানার টিম দিয়ে থানা এলাকায় নিরাপত্তা টহল দেওয়া হবে। থানা লকডাউন করা হবে কিনা সে নির্দেশনা কমিশনার স্যার জানাবেন।’

গাজীপুর মহানগরী পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানান, গাছা থানাকে লকডাউন করা হয়েছে। থানার ভেতরে থাকা অফিসাররা থানার বাইরে যাচ্ছে না, বাইরের কেউ ভেতরে ঢুকছে না। এছাড়া অন্যান্য থানাগুলোকে সতর্ক থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT