দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গাজীপুরের শ্রীপুরে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের হামলায় সার্ভেয়ার আহত 

গাজীপুরের শ্রীপুরে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের হামলায় সার্ভেয়ার আহত 

শ্রীপুর (গাজীপুর), ০২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিএনবি এলাকায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে।

 

উচ্ছেদ শুরু হওয়ার দু ঘন্টা পর দেড়টার দিকে  স্থানীয় আজিজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলামকে হামলা করে আহত করে। এ সময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছে। এতে করে মহা সড়কের যানবাহন চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক ও জনপদ এ উচ্ছেদ অভিযান পরিচালিত করে।

 

গাজীপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলার সময় আমি অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। আমাদের সহকর্মী আহত সার্ভেয়ারের সাথে কথা বলে হামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিব। তবে সার্ভেয়ারের উপর হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে।

 

সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT