দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গাজীপুর সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের বরখাস্ত করলেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের বরখাস্ত করলেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম

০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বাড়তি টাকা আদায়ের অভিযোগে ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, সিটি কর্পোরেশন গঠিত হয়েছে নগরবাসীর সেবার জন্য। কিন্তু মানুষের সেবা না দিয়ে কতিপয় কর্মচারী, কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এজন্য তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৬ জনকে চাকরি থেকে অব্যাহতি এবং ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া কয়েকজন কর্মকর্তার কার্যক্রম নজরদারির মধ্যে রাখা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন, সহকারি প্রকৌশলী মো. মোজাহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও লাইসেন্স কর্মকর্তা মোস্তফা কামাল। চাকরি থেকে অব্যাহতি প্রাপ্তরা হলেন, ২২ নম্বর ওয়ার্ডের সচিব মাহবুব আলম, ২৪ নম্বর ওয়ার্ড সচিব জহির আলম, ৪২ নম্বর ওয়াড সচিব আক্তার হোসেন, ৩২ নাম্বার ওয়ার্ড সচিব মাহাবুবুর রহমান, ৩৪ নম্বর ওয়ার্ড সচিব নাদিম হোসেন ও ৪৯ নম্বর ওয়ার্ড সচিব মুক্তার হোসেন। এছাড়া কর নির্ধারণ কর্মকর্তা আতাউর রসুল ভূঁইয়া, অফিস সহায়ক সোহেল, কর আদায়ে সহযোগী কালাম, জমি জরিপ শাখার সাইফুল ও কর নির্ধারণ সহযোগী কামরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT