দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গার্ডিয়ান পাবলিকেশন্সের এমডি  নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব

গার্ডিয়ান পাবলিকেশন্সের এমডি  নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর মোহাম্মদপুর থেকে গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-২।

মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বাহিনীটি। র‌্যাবের দাবি, নূর মোহাম্মদ জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকার আদলে সামান্য নাম পরিবর্তন করে নকল ওয়েবসাইট পরিচালনা করেন। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার নূর মোহাম্মদ জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকার আদলে সামান্য নাম পরিবর্তন করে নকল ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। সেগুলোতে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হতো।

র‌্যাবের দাবি, নূর মোহাম্মদ ও তার সহযোগিরা সরকারবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর জন্য বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে হোস্টিং-ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরি করেন। নকল ওয়েবসাইটের ভুয়া খবর প্রচার করলে বিএনপি, জামায়াত বা সরকারবিরোধী সমর্থকরা বেশি লাইক শেয়ার দেবে এবং তাতে ফেসবুক থেকে বেশি টাকা আয় করা সম্ভব বলে মনে করতেন তারা।

ফারুকী বলেন, নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে ২০১৮ সালে এনামুল হক নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এনামুল হকসহ তার সহযোগী পলাতকদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। এর প্রেক্ষিতে ওই মামলার এজাহারনামীয় আসামি পলাতক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT