শ্রীপুর (গাজীপুর), ০৫ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের শিমুলতলী এলাকায় অবস্থিত গার্ডেনিয়া ওয়েস লিমিটেড কারখানার শ্রমিকরা দীর্ঘ ৩-৪ মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমে রাস্তা অবরোধ এবং কর্ম বিরতি পালন করে।
সর্বশেষ ৫ অক্টোবর ২০২৫ রবিবার শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের একটি সমঝতা হয়।
ঐ সমঝতায় বলা হয়, স্টাফদের ৪ মাসের বকেয়া বেতন থেকে তাদেরকে ২ মাসের এবং শ্রমিকদের পুরো ২ মাসের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ তারিখে পরিশোধ করা হইবে।
এই সমঝতার সিদ্ধান্ত ঘোষণার ফলে ফ্যাক্টরির সকল শ্রমিক এবং স্টাফগন আগামীকাল সোমবার ৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে কারখানায় যথারীতি কাজ শুরু করতে রাজি হয়েছে।
Leave a Reply