দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গাড়িতে ধর্ষণ করে অভিনেত্রীর ছবি তুলে রেখেছিল আদিত্য

গাড়িতে ধর্ষণ করে অভিনেত্রীর ছবি তুলে রেখেছিল আদিত্য

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): গাড়ির মধ্যে ধর্ষণ করে ছবি তুলে রেখেছিল অভিনেতা আদিত্য পাঞ্চোলি। পুলিশের কাছে এমনই অভিযোগ আনলেন বলিউডের প্রথম সারির এক অভিনেত্রী। পরবর্তীকালে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে বলেও অভিযোগ। অভিনেত্রীর অভিযোগ দেখে রীতিমত চমকে গিয়েছে পুলিশ। বছর কয়েক আগে পুরো ঘটনার কথা পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ অভিনেত্রীর। আড়াই পাতার একটি অভিযোগ জমা পড়েছে ভারসোভা পুলিশের কাছে। অভিনেত্রী জানিয়েছেন, কতটা নির্মম ভাবে দিনের পরে দিন আদিত্য তাকে অত্যাচার করেছেন, ধর্ষণ করেছেন। অভিনেত্রী জানান, সেই সময়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি।

তখনই তাকে ধর্ষণ ও ব্ল্যাকমেল করতেন আদিত্য। নিজের বয়ানে তিনি বলেছেন, ২০০৪ সালে আমি অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই এসেছিলাম। ওই বছরই দেখা হয় আদিত্য পাঞ্চোলির সঙ্গে।

তখন আদিত্যর বয়স ৩৮ বছর। অভিনেত্রীর সঙ্গে তার ২২ বছরের তফাৎ। আদিত্য তখন বিবাহিত। পরিবার সন্তান নিয়ে থাকতেন। আদিত্যর মেয়ের বয়সি ছিলেন ওই অভিনেত্রী। আদিত্য ওই অভিনেত্রীকে সে সময়ে গাড়ির মধ্যেও ধর্ষণ করেছিলেন বলে তিনি বয়ানে জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ২০০৪ সালে আমি ওঁর সঙ্গে একটি পার্টিতে যাই। একটু মদ্যপ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় আদিত্যই আমার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিলেন। এরপর আমি গাড়িতে উঠি আদিত্যর সঙ্গে। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে আমায় ধর্ষণ করেন এবং আমার অজান্তে ছবিও তোলেন। এই ঘটনার কিছুদিন পর ফের আদিত্যর সঙ্গে দেখা হয় ওই অভিনেত্রীর। এরপর আমাকে তিনি বলেন আমরা স্বামী স্ত্রীর মত থাকব। অভিনেত্রী তখন বলেন যে আদিত্য তার বাবার বয়সী। তখন সেই ছবিগুলি তাকে দেখানো হয়। মঙ্গলবার মুম্বইয়ের স্থানীয় আদালতের বিচারপতি এইচ বি গাইকওয়াড় এই মামলায় ১৯শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। আদিত্যর আইনজীবী প্রশান্ত পাটিল জানিয়েছেন, ১৫ বছর পরে ধর্ষণের মামলার কোনও ভিত্তি নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT