দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গায়ক শিলাজিতের পুত্র মাদকসহ গ্রেপ্তার

গায়ক শিলাজিতের পুত্র মাদকসহ গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, ৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিতের পুত্রকে কলকাতা পুলিশ মাদকসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে তার দুই বন্ধুকেও। পুলিশ সুত্রে বলা হয়েছে, শিলাজিতের পুত্র ধী মজুমদারকে যখন আটক করা হয় তখন সে ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে টলি ক্লাবের কাছে। রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকরা রাত একটা নাগাদ একটি গাড়িকে চেকিংয়ের জন্য আটক করে। দুই বন্ধুকে  নিয়ে গাড়ি করে যাচ্ছিলো শিলাজিতের পুত্র। গাড়িটিতে তল্লাশি চালানোর সময় পুলিশ দেখে মদ্যপ অবস্থায় রয়েছে শিলাজিৎপুত্র ও তার দুই বন্ধু।  তারপর আরও ভালো করে গাড়ি তল্লাশির সময় পিছনের সিট থেকে উদ্ধার হয় প্রায় ৪০০ গ্রাম মাদক।

এরপরই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুত্রের গ্রেপ্তারের খবর পেয়েই থানায় হাজির হয়েছিলেন শিলাজিৎ। জানা গেছে, শিলাজিতের পুত্র কলকাতার বাইরে পড়াশোনা করে। কয়েকদিন আগেই সে কলকাতায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT