দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গুজব ছড়িয়ে যারা মানুষ মারছে, তাদের কাউকে ছাড়া হবে না : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

গুজব ছড়িয়ে যারা মানুষ মারছে, তাদের কাউকে ছাড়া হবে না : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার সচিবালয়ে সারা দেশে ‘ছেলেধরা’ আতঙ্ক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় নিজের কষ্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা বসে নেই। গুজব ছড়িয়ে যারা মানুষ মারছে, তাদের কাউকে ছাড়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাড্ডায় এক মাকে যেভাবে সবাই মিলে পিটিয়ে মেরেছে, তাতে গোটা দেশবাসীর মতো আমিও ব্যথিত। এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। ইতোমধ্যে ৭ জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।’‘ছেলেধরা গুজব ছড়িয়ে মানুষ পিটিয়ে মারলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।’

আসাদুজ্জামান বলেন, ‘ছেলেধরার নামে যতগুলো ঘটনা ঘটেছে, সবগুলোই গুজব ছড়িয়ে। আমরা পরিষ্কার বলতে চাই- যারা এই গণপিটুনিতে অংশ নিয়েছে, একজনও ছাড় পাবে না। এখানে এক আর একশ’জন যারাই ঘটাক না কেন, তাদের আইনের হাতে ধরা দিতেই হবে।’‘এভাবে কেউ আইন হাতে তুলে নিবেন না। কারও প্রতি সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আপনারা ৯৯৯- এ জানাবেন। আমরা ব্যবস্থা নেব। গুজবে কেউ কান দিবেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু বসে নেই। সব ঘটনাকে সামনে এনে ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে ‘ছেলেধরা’ গুজবে গণপিটুনির ঘটনায় ৮১ জনকে গ্রেফতার করেছি, আরও গ্রেফতার করা হবে।’‘আমাদের কাছে যে হিসাব এসেছে, তাতে এখন পর্যন্ত ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে ৯টি। আর জিডি হয়েছে ১৫টি।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার গণগ্রেফতারে বিশ্বাস করে না। অপরাধ যারা করবে, শুধু তাদেরই গ্রেফতার করা হবে। পুলিশের আইজি সারা দেশে এসপিদের একই নির্দেশনা দিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT