দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গুপ্তচরবৃত্তিতে জড়িত পাক সেনা কর্মকর্তারর মৃত্যুদণ্ড

গুপ্তচরবৃত্তিতে জড়িত পাক সেনা কর্মকর্তারর মৃত্যুদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক, ৩১ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): গুপ্তচরগিরি ও বিদেশী গোয়েন্দা সংস্থার কাছে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে পাকিস্তান সেনাবাহিনীর এক শীর্ষ সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং একজন লে. জেনারেলকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার ক্ষতি করে বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে গুপ্তচরগিরি ও স্পর্শকাতর তথ্য ফাঁস করার দায়ে সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া ওই অবসরপ্রাপ্ত সেনা অফিসার এবং একজন বেসামরিক ব্যক্তির মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন। বিবৃতিতে আরো বলা হয়, আলাদাভাবে গঠিত ফিল্ড জেনারেল কোর্ট মার্শালে পাকিস্তানের সেনা আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে সেনা অফিসারদের বিচার করা হয়।

সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাভেদ ইকবাল, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাজা রিজওয়ান ও ড. ওয়াসিম আকরাম। শেষোক্ত ব্যক্তি একটি স্পর্শকাতর সংস্থায় কাজ করতেন। তাদেরকে বিদেশী সংস্থাগুলোর পক্ষে গোয়েন্দাগিরি ও স্পর্শকাতর তথ্য ফাঁস করার দায়ে সাজা দেয়া হয়েছে। লে. জেনারেল (অব.) জাভেদ ইকবালকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ব্রিগেডিয়ার (অব.) রাজা রিজওয়ান ও ড. ওয়াসিম আকরামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে এই তিন জন ঠিক কি ধরনের অপরাধ করেছেন তার বিস্তারিত কিছু উল্লেখ করেনি আইএসপিআর।

তবে এর আগে চলতি বছরের ২২ ফেব্রুুয়ারি এক সাংবাদিক সম্মেলনে আইএসপিআরের ডিজি মেজর জেনারেল আসিফ গফুর এসব সিনিয়র অফিসারকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তখন তিনি বলেছিলেন, গোয়েন্দাগিরি করার অভিযোগে দুই সেনা অফিসারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল গঠনের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান। এর প্রত্যেকটি আলাদা মামলা। একটির সঙ্গে আরেকটির সম্পর্ক নেই। গফুর বলেন, দুটিই আলাদা মামলা। একটির সঙ্গে আরেকটির সম্পর্ক নেই। এটা কোন নেটওয়ার্ক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT