দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গোটা ভারত থেকেই অবৈধ বাংলাদেশীদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে : বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ

গোটা ভারত থেকেই অবৈধ বাংলাদেশীদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে : বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আসামে নাগরিকপঞ্জী নিয়ে বিতর্ক ও ক্ষোভের মধ্যেই দু’দিনের জন্য আসাম সফরে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুধু আসাম থেকেই নয়, গোটা ভারত থেকেই অবৈধ বাংলাদেশীদের চিহ্নিত করে বহিষ্কার করার ব্যাপারে সরকার অঙ্গীকারাবদ্ধ। সোমবার গুয়াহাটিতে নেডা- নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (নেডা) চতুর্থ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, অবৈধ অভিবাসীদের শুধু আসামেই নয়, ভারতের কোথাও থাকতে দেওয়া হবে না।

আমাদের লক্ষ্য হল, অবৈধ অভিবাসীদের ভারত থেকে বহিষ্কার করা। অবশ্য নাগরিকত্ব সংশোধনী আইন আসবেই বলে জানালেও এদিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পরে যারা একনাগাড়ে ভারতে এসেছেন, তাদের কোনওভাবেই নাগরিকত্ব দেওয়া হবে না। নাগরিকত্ব সংশোধনী আইনে প্রতিবেশী দেশগুলি থেকে নির্যাতিত হয়ে আসা ৬টি সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া হবে। সেই আইন অবশ্য কবে সংশোধন হয়ে চালু হবে তা নিয়ে অমিত শাহ কোন কথাই বলেননি। তিনি গত রবিবার আসামে পা দিয়েই জানিয়েছিলেন, আসাম থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানো হবেই।

এদিন অবশ্য উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিকে আশ্বস্ত করে বলেছেন, সরকার আসাম থেকে অবৈধ অভিবাসীদের তাড়ালেও তারা পাশের রাজ্যে ঢুকে বাঁচতে পারবে না। উল্লেখ্য, এই প্রথম উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্য বিজেপির নেতৃত্বাধীন জোটের শরিকদের শাসনাধীন। তবে নাগরিকত্ব আইন সংশোধনী বিল নিয়ে বিরোধিতা করেছে এই অঞ্চলের অনেক রাজ্য। এদিকে, নেডা চেয়ারম্যান হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, এনআরসিতে অনেক ভারতীয় বাদ পড়েছেন, বিদেশিদের নাম ঢুকেছে। নাগরিকত্ব সংশোধনী বিলে হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব নিয়েও অনেক আপত্তি উঠেছে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে, সকলের মত নিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তবে আসামের বিজেপি নেতারা অমিত শাহর সঙ্গে দেখা করে এনআরসি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও নাগরিকপঞ্জী থেকে বাদ পড়াদের নিয়ে অমিত শাহ কোনও কথাই বলেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT