দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চক্ষু বিজ্ঞান হাসপাতালে লাঠি ও রড নিয়ে অতর্কিত দুর্বৃত্তদের হামলা : নার্স-কর্মচারীদের কর্মবিরতি

চক্ষু বিজ্ঞান হাসপাতালে লাঠি ও রড নিয়ে অতর্কিত দুর্বৃত্তদের হামলা : নার্স-কর্মচারীদের কর্মবিরতি

ঢাকা, ২৮ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চিকিৎসক, কর্মচারীদের অনেকে আহত হয়েছেন বলে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম জানিয়েছেন।

 

জানা যায়, গতকাল হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তার নিজ রুমে অবরুদ্ধ করেন আহত জুলাই যোদ্ধারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন হাসপাতালের নার্স ও কর্মচারীরা। পরে দুপুর ১২টার দিকে একদল লোক লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা করেন।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, হাসপাতালের নার্স ও কর্মচারীদের কর্মবিরতিতে অতর্কিত হামলা চালায় ‘দুর্বৃত্তরা’। এতে অনেকেই আহত হয়েছেন। পরে কোস্ট গার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

জানা যায়, কর্মবিরতি চলার কারণে হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এতে চারশ থেকে পাঁচশ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।

 

ফাতেমা খাতুনের আজ চোখের ছানি অপারেশন হওয়ার কথা ছিল। তবে কর্মবিরতি থাকার কারণে সেটা করা সম্ভব হয়নি। তার বড় ছেলে শাহিদুর ইসলাম বলেন, “বুধবার সকালে আমার মায়ের অপারেশন করার কথা ছিল। হাসপাতালে এসে দেখেছি নার্স ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছে, অস্ত্রোপচারের বিষয় জানতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। শুধু আমার মায়ের নয়, কয়েকশ রোগীকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখেছি।”

 

পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, “আমাকে কাল কার্যালয়ে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT