দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : নিহত ৪, আহত পুলিশসহ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ : নিহত ৪, আহত পুলিশসহ অনেকে

বাঁশখালী (চট্টগ্রাম), ১৭ এপ্রিল ২০২১ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ কয়েকজন শ্রমিক। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাশঁখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আজিজুল ইসলাম বলেন, বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের চারজন নিহত হয়েছে। আহতের সংখ্যা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

জানা গেছে, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন করার সময় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই চারজন নিহত হন । আহত হন এক পুলিশসহ আরও অনেকে। আহতদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেয়া হয়।

হতাহতদের নামপরিচয় ত্ৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT