দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আ.লীগের ফরম নিলেন নুরুল ইসলাম

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আ.লীগের ফরম নিলেন নুরুল ইসলাম

১০ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আজ সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

আজ সোমবার চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে আগ্রহী রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম ও মুজিবর রহমানও আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

অন্যদিনে বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনেও জন্যও মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। এই আসনে সংসদ সদস্য পদে লড়তে আওয়ামী লীগ থেকে এখন পর্যন্ত যারা মনোনয়ন ফরম কিনেছেন তারা হলেন দলটির কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান জনি, মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান ও প্রবীর রঞ্জন হালদার।

এছাড়া যশোর-৬ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আব্দুর রফিক।

গাইবান্ধা-৩ আসনের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, ইয়াকুব উল আজাদ, মো. মাহমুদুল হক, এ কে এম মোকছুদ চৌধুরী, মো. মফিজুল সরকার, মো.ফজলুল করিম, মো. ওমর ফারুখ, মো. আজিজার রহমান খান বিএসসি, গোপাল চন্দ্র বর্মন, মোছা. রেহেনা, তামান্না শারমিন।

বগুড়া-১ আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোজাহিদুল ইসলাম বিল্পব। তবে ঢাকা-১০ আসনে এখন পর্যন্ত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেন নাই।  আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT