দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

চাঁদপুর, ২৯ জুলাই  ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকা এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিএনজিচালক মনির হোসেন, অটোরিকশার যাত্রী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া এলাকার গুণধর চক্রবর্তী এবং নোয়াখালী জেলার সুবর্ণচর গ্রামের আমানুল্লাহ গ্রামের হরিপদ চক্রবর্তী।

স্থানীয়রা জানায়, নিহত অটোরিকশা যাত্রীরা মেহের উত্তর ইউনিয়নের থানেশ্বর ঠাকুরবাড়িতে আত্মীয়র শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা বাসটি ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, বাস-সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

তিনি বলেন, সিএনজি অটোরিকশাটি রংসাইডে গেলে পদ্মা বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।

তিনি জানান, তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। গাড়ি এখনো ঘটনাস্থলেই আছে। পরে থানায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT