দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চাঁদপুরে ১৬০০০ পিস ইয়াবাসহ আটক ২

চাঁদপুরে ১৬০০০ পিস ইয়াবাসহ আটক ২

০২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৭টায় ফরিদগঞ্জ পৌর এলাকার টিএন্ডটি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আমিন (৪০) ও মো. তরিকুল ইসলাম (৩১) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার জানান, টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে চাঁদপুরে আসার পথে ঘটনাস্থলে তারা আটক হয়। তারা অভিনব কায়দায় মোটর সাইকেলের ট্যাংকিতে জুসের বোতলে করে ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটক আমিন ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে এবং তরিকুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলুতপুর থানার খাজিরাথাক গ্রামের বাদু মোল্লার ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT