দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি চাল’ সহ ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ও ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ‘সরকারি চাল’ সহ ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ও ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে, ০৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলামের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইউপি চেয়ারম্যানসহ চালের ডিলার আব্দুল্লাহ-আল-মামুন জর্জকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির জন্য দরিদ্র শ্রেণির মানুষের ১০ টাকা কেজির ৫৬০ বস্তা চাল উদ্ধার করা হয়। সরকারি চাল রাখা ও বিক্রির দায়ে ইউপি চেয়ারম্যানসহ চালের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন জর্জকে গ্রেপ্তার করে পুলিশ। বালিয়াডাঙ্গা ইউনিয়নের চাল বিক্রির তালিকাতেও গড়মিল পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় চেয়ারম্যান তরিকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ-আল-মামুন জর্জের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT