দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলা : রমনার ডিসি-শাহবাগের ওসি আহত, আটক ৫

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলা : রমনার ডিসি-শাহবাগের ওসি আহত, আটক ৫

ঢাকা, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বৃহস্পতিবার দুপুর একটার দিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যায়। এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

 

পরে পুলিশ লাঠিচার্জ করে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পালটা হামলায় আহত হন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। এই ঘটনায় আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগে দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর আগে দুই জায়গায় ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান করেন।

 

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জলকামান থাকলেও পুলিশকে সেটা ব্যবহার করতে দেখা যায়নি।

 

সরেজমিনে দেখা যায়, রমনা বিভাগের ডিসির ঠোঁট ও হাত ফেটে রক্ত বের হচ্ছিলো। তাছাড়া শাহবাগ থানার ওসির মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থলেই তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার সময় এবং পরে চাকরিচ্যুত আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আটক করতে দেখা গেছে।

 

এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT