দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চার পাকিস্তানি ক্রিকেটার এবং সানিয়া মির্জার বিরুদ্ধে মামলা

চার পাকিস্তানি ক্রিকেটার এবং সানিয়া মির্জার বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান ।ভারত-পাকিস্তানের ওই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় চার পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ, ইমাম-উল-হক, ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক ও তার স্ত্রী সানিয়া মীর্জা ম্যানচেস্টারের ক্যাফে লাউঞ্জের সিসা বারে অবকাশ যাপন করছে।

পাকিস্তানের সমর্থকরা তখন দাবি তোলে, ম্যাচের আগের দিন সিসা বারে সময় কাটিয়ে ম্যাচের দিকে মনোযোগ দিতে পারেনি ক্রিকেটাররা। এ কারণেই ভারতের বিপক্ষে দলের ভরাডুবি।

এদিকে এবার সেই ঘটনার জের ধরে ওই চার পাকিস্তানি ক্রিকেটার এবং সানিয়া মির্জার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিন্ধ হাইকোর্টে অভিযোগটি দায়ের করেছেন দেশটির এক আইনজীবী। আবদুল জলিল মারওয়াত নামের ওই আইনজীবী দাবি করেন, সিসা টানার কারণেই মাঠে খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান দল। সেইসঙ্গে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসির বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে জানানো হয়, ‘গুরুত্বপূর্ণ ওই ম্যাচে শোয়েব মালিক করেন শূন্য রান, ইমাম-উল-হক করেন ৭ রান এবং ওয়াহাব রিয়াজ মাত্র একটি উইকেট পান। এ ছাড়াও শিশু নিয়ে সিসা লাউঞ্জে যাওয়া গর্হিত অপরাধ।‘

শুধু তাই নয় মারওয়াত কোর্টের কাছে আপিল করেছেন, পিসিবির কাছে যেন জানতে চাওয়া হয়, কেন তারা ওই চার ক্রিকেটারের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT