দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চিঠি লেখার কারনে করোনা আক্রান্ত প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন

চিঠি লেখার কারনে করোনা আক্রান্ত প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন

ঢাকা, ০৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য কামনা করে চিঠি লেখায় ওয়েলসের যুবরাজ প্রিন্স চার্লস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে প্রিন্স চার্লস বলেন, ‘আপনার অত্যন্ত সদয় উদ্বেগের পত্রটি এবং এই প্রাণঘাতি ভাইরাস থেকে আমার আরোগ্য কামনায় আপনার শুভেচ্ছা আমাকে দারুনভাবে স্পর্শ করেছে।‘

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, চিঠিতে প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি এখন অনেক ভালো আছেন। তিনি বলেন, আমি এখন অনেক ভালো আছি এবং আমি জানি আপনি কতটা ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও চিঠি লেখার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন প্রিন্স চার্লস।

প্রিন্স চার্লস বলেন, ‘আমি এটা শুনে সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে, আপনি এই মারাত্মক রোগের প্রাদুর্ভাব প্রাথমিক পর্যায়ে কিভাবে সংক্রমণ আটকে রাখতে সক্ষম হয়েছেন এবং মৃত্যুর সংখ্যাটি কমে আটকে রেখেছেন।’

এই সংকটময় সময়ে যুক্তরাজ্যে বৃটিশ-এশীয় প্রবাসীরা একে অপরকে সাহায্য করতে কিভাবে একসঙ্গে কাজ করছেন সেটাও উল্লেখ করেন প্রিন্স চার্লস।

প্রিন্স চার্লস বলেন, ‘বৃটিশ-এশীয়দের মধ্যে অনেকেই কোভিড-১৯ সংকট মোকাবেলায় জাতীয় স্বাস্থ্য সেবাতে (ন্যাশনাল হেলথ সার্ভিস) কাজ করছেন। তারা একে অপরকে এবং বৃহত্তর সম্প্রদায়কে বিশেষ করে ধর্মীয়ভাবে বিশ্বাসী মন্দির, মসজিদ এবং গুরুদুয়ারা সমন্বিতভাবে চেষ্টা করছেন।’

প্রিন্স চার্লস জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, আমি প্রার্থনা করি যে এই বিশ্বসংকট চলে গেলে আমরা জৈব অর্থনীতির বলয় তৈরির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো জরুরি কাজে আমাদের অঙ্গীকার নতুন করে এগিয়ে নিয়ে যাব, যা প্রকৃতি ও কমিউনিটিগুলোকে এর কেন্দ্রে নিয়ে আসবে এবং পৃথিবীতে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলায় সক্ষম হবে।

এর আগে গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে প্রিন্স চার্লস কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ায় গভীর সহমর্মিতা প্রকাশ করেছিলেন।

চিঠিতে তিনি আরও বলেছিলেন, করোনাভাইরাসের বিস্তার এবং এর পরবর্তী পরিস্থিতি রোধে লড়াইয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের প্রবাসীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT