দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চীনের উহানে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা আচমকা ১ হাজার ২৯০ জন বৃদ্ধি পেয়েছে

চীনের উহানে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা আচমকা ১ হাজার ২৯০ জন বৃদ্ধি পেয়েছে

হেলথ ডেস্ক, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা আচমকা ১ হাজার ২৯০ জন বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত নতুন হিসাব অনুসারে, ভাইরাসটিতে সেখানে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৮৬৯ জন। একইসঙ্গে বেড়েছে মোট আক্রান্তের সংখ্যাও। শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২৫ জন বেড়ে ৫০ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

উহানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বের হিসাবে কেবলমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের গণনায় ধরা হয়েছিল। এখন নতুন করে মহামারিটির শুরুর দিকে যারা বাড়িতে করোনায় মারা গেছেন বা যাদের মৃত্যুর খবর হাসপাতালে নিবন্ধিত হয়নি তাদেরও যোগ করা হয়েছে।

প্রসঙ্গত, চীনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সত্য নয় বলে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বের অনেক নেতা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও রয়েছেন। এমতাবস্থায়, চীন নতুন এই সংখ্যা প্রকাশ করেছে।

ভাইরাসটি বিস্তারের প্রাথমিক পর্যায়ে এর সংশ্লিষ্ট তথ্য ধামাচাপা দিয়েছিল উহানের কর্মকর্তারা। সম্প্রতি এর উৎপত্তি নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, এই মহামারিটি কিভাবে এলো সে ব্যাপারে চীনকে কিছু কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, স্পষ্টতই ভাইরাসটি নিয়ে এমন অনেককিছু ঘটেছে যা আমরা জানি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT