দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চীনে মানবশরীরে করোনার টিকা পরীক্ষা শুরু

চীনে মানবশরীরে করোনার টিকা পরীক্ষা শুরু

হেলথ ডেস্ক, ১৫ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চীনের বিজ্ঞানীরা করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা আবিষ্কারে অনেক দূর এগিয়ে গিয়েছেন। করোনার সম্ভাব্য টিকা মানবশরীরে পরীক্ষার দ্বিতীয় পর্যায় শুরু করেছেন তারা৷ ৫০০ স্বেচ্ছাসেবী নিজেদের শরীরে নিচ্ছেন এ টিকা৷

করোনাভাইরাসের মূল কেন্দ্র উহানে শুরু হয়েছে এই ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। যে ৫০০ সেচ্ছাসেবী নিজেদের শরীরে এই টিকা নিতে রাজি হয়েছেন তাদের মধ্যে রয়েছে বয়স্করাও। তাদের একজন ৮৪ বছর বয়সি শিওং জেংশিং।

বেইজিংয়ের সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস পরীক্ষামূলক টিকা দুটির উন্নয়ন ঘটিয়েছে।

চীনের সামরিক বিজ্ঞান একাডেমির গবেষক চেন ওয়েই বলেন, এই টিকায় নোভেল করোনাভাইরাসে ‘এস’ জিন রয়েছে। যা মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। ‘এস’ জিন করোনাভাইরাসের গুরুত্বপূর্ণ অংশ। এই টিকা শরীরে এক ধরনের স্মৃতি তৈরি করতে পারবে। পরবর্তীতে আবার কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে শরীর তা চিনতে পেরে ধ্বংস করে দিতে পারবে।

টিকা পরীক্ষার প্রথম পর্যায়ে শারীরীক নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার লক্ষ্য থাকে কার্যকারিতার ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT