দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চীন থেকে কীট, পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনলো বাংলাদেশ

চীন থেকে কীট, পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনলো বাংলাদেশ

হেলথ ডেস্ক, ১৯ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনা ভাইরাস সনাক্তকারী কীট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)সহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রোববার চীন থেকে ঢাকা ফিরেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক  প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণের প্রয়োজনীয় কীট, ১২,২২,০০০টি সার্জিক্যাল মাস্ক, ৭,৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেট্রিক থার্মোমিটার, ২,০০০টি প্রটেক্টিভ গ্ল্যাভস, ১০,২০০টি মেডিক্যাল সেফটি গ্ল্যাভস, ২০০টি গগলস এবং ১০,৪৫৯টি ব্পিপিই সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে।

এছাড়াও একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর উদ্যোগে বাংলাদেশের করোনা ভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থা সমূহকে প্রদানের নিমিত্তে গণচীন হতে সংগৃহিত আরো কিছু স্বাস্থ্যসবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে দেশে আনা হয়।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের নিমিত্তে শুক্রবার বিমানবাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT