দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চুক্তি ভঙ্গের অভিযোগে চিটাগং কিংসের ইয়াশা সাগরকে উকিল নোটিশ

চুক্তি ভঙ্গের অভিযোগে চিটাগং কিংসের ইয়াশা সাগরকে উকিল নোটিশ

স্পোর্টস ডেস্ক,০৭ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কানাডিয়ান মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগর। এসেছিলেন চিটাগং কিংসের হোস্ট হয়ে। ঢাকা-সিলেট-চট্টগ্রাম সব ভেন্যুতেই ছিলেন তিনি দলের সঙ্গে। । চিটাগাং কিংসের এই কানাডিয়ান হোস্টকে ঘিরে দর্শক-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে।

 

তবে আসরের শেষাংশে এসে পর্দার অন্তরালে চলে যান ইয়াশা সাগর। যা নিয়ে নানান গুঞ্জন চলছিল। দানা বাঁধছিল রহস্য। অবশেষে পর্দা উন্মোচিত হচ্ছে ইয়াশা সাগরের অন্তরালে চলে যাওয়ার রহস্য।

 

দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে চিটাগাং কিংস। নামীদামী বিদেশিদের পেছনে না ঘুরে দেশি খেলোয়াড়দের ওপর ভরসা করেই এবারে বিপিএলের ফাইনালে জায়গা করে নেয়ায় বন্দর নগরীর দলটির খেলোয়াড়-সমর্থক সবাই বেজায় খুশি। তবে কোথাও যেন একটু খামতি থাকছেই।

 

আসরের শুরু থেকে ব্যাট-বলের লড়াইয়ের বাইরে চিটাগাং কিংসকে নিয়ে উন্মাদনার কেন্দ্রে ছিলেন তাদের হোস্ট ইয়াশা সাগর। কিন্তু হঠাৎ করে দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন তিনি। ফাইনালে জায়গা করে নেয়ার পরও খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে জয় উদযাপনে নেই তিনি। স্বভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় হারালেন ইয়াশা?

 

প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে আইনি নোটিশের খবর। চুক্তির শর্ত না মানায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগাং কিংস। চিটাগাং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইয়াশা সাগর বরাবর এই আইনি নোটিশটি পাঠিয়েছেন।

 

এই আইনি নোটিশে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর এই কানাডিয়ান মডেলের সঙ্গে তার মক্কেল চিটাগাং কিংসের চুক্তি হয়েছিল, যাতে বিভিন্ন শর্ত অন্তর্ভূক্ত ছিল। চলমান বিপিএলে উপস্থাপনার পাশাপাশি সেই শর্তগুলো মানতে বাধ্য ছিলেন ইয়াশা। কিন্তু চুক্তির ৯ ধারাটি লঙ্ঘন করেছেন এই মডেলকন্যা। সেই ধারা অনুযায়ী, স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের উল্লখ ছিল।

 

এই আইনি নোটিশে বলা হয়েছে, ইয়াশা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্ত্বেও স্পন্সর ডিনারে উপস্থিত হননি এবং প্রযোজ্য স্পন্সর শুট ও প্রোমোশনাল শুটআউট সম্পন্ন করেননি, যা চিটাগং কিংসের আর্থিক ও সুনাম ক্ষতির কারণ হয়েছে।

 

চিটাগাং কিংসের সূত্র জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি ইয়াশাকে এই আইনি নোটিশ পাঠানো হয়। তাকে ২ দিনের মধ্যে মালিকপক্ষের সঙ্গে সমস্যার সমাধান করতে নির্দেশ দেয়া হয়। অন্যথায় চিটাগাং কিংস তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানানো হয়।

 

চিটাগাং কিংসের সূত্র আরও জানায়, আইনি নোটিশ পাওয়ার পর কাউকে কিছু না জানিয়েই ৩ ফেব্রুয়ারি ইয়াশা হোটেল ত্যাগ করেন। এরপর ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ অনেকভাবেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে জানা যায়, তিনি নিরাপদে ভারতে চলে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT