স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): গিয়েছিলেন সেলুনে। চুল কাটাতে। এমন সময় খবর আসে ধরতে হবে ইংল্যান্ডের বিমান। দলভুক্ত হয়েছেন ভারতীয় বিশ্বকাপ দলে। বলছি মায়াঙ্ক আগারওয়ালের কথা। ইনজুরি আক্রান্ত পেস বোলিং অলরাউন্ডার বিজয় শংকরের পরিবর্তে বিশ্বকাপ দলে নাম লেখান তিনি। মাত্র ২ টেস্টের অভিজ্ঞতা রয়েছে এই ২৮ বছর বয়সী এই ওপেনিং ব্যাটসম্যানের। রঙিন পোশাক গায়ে চাপানো হয়নি এখনো।
বিশ্বকাপ দলে যোগ দিলেও খেলা হয়নি এখনো তার। ভারতের ইনজুরি সমস্যায় এর আগে ছিটকে গিয়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান। তার স্থানে ইংল্যান্ড গিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋশব পান্ত।
Leave a Reply