দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

চুয়াডাঙ্গা জেলা লকডাউন

হেলথ ডেস্ক, ১০ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে এক প্রেসনোটের মাধ্যমে জেলায় সকল প্রকার যানবাহন ও সাধারন মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্যও ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে এ নিয়ম জারি হয়েছে।

প্রেসনোটে জানানো হয়, দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে সেসব আক্রান্ত জেলা থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে মানুষ। এর পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পাশের জেলার সকল সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে সকল ধরনের যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিষিদ্ধ করা হলো। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রবাদিও মালবাহী গাড়ি এসব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনা থেকে চুয়াডাঙ্গা জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এ নিয়ম ভঙ্গ করলে অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT