দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ছাত্রদলের কাউন্সিলের সিদ্ধান্ত ছাত্রদলই নেবে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছাত্রদলের কাউন্সিলের সিদ্ধান্ত ছাত্রদলই নেবে : বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটি ও সিনিয়র নেতাদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদলের কাউন্সিলে সিদ্ধান্ত ছাত্রদলই নেবে।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের কাউন্সিল স্থগিতের আদেশটি হঠাৎ করেই এসেছে। সবার অগোচরেই এটা সবার সামনে এসেছে। বিষয়টি সত্যিই রহস্যজনক। এটাতে পরিস্কার বুঝা যায় এতে সরকারের সরাসরি হস্তক্ষেপ আছে। ছাত্রদলের কাউন্সিলের বিষয়ে তারা আলোচনা করছে। এ সিদ্ধান্ত তাদের ব্যাপার। এ বিষয়ে ছাত্রদলই সিদ্ধান্ত নেবে। এর সঙ্গে বিএনপি কোনোভাবেই জড়িত না। আদালতেও তারা ফেস করবে। আদালতের পক্ষ থেকে আমাদের যে নির্দেশনা দেয়া হয়েছে আমরা সেটা সঠিক সময়েই জবাব দিব।

তিনি আরো বলেন, বাংলাদেশের এখন যে সরকার আছেন তারা কি চান? বাংলাদেশে গণতন্ত্রের নূন্যতম পরিবেশ থাকুক সেটা তারা চান না। অত্যন্ত দুঃখজনক তারা এটা করার জন্য ব্যবহার করছে আদালতকে। এটা কখনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতিরর জন্য সুখকর হতে পারে না। যদি তারা মনে করে পৃথিবী যতোদিন থাকবে ততোদিন তারা ক্ষমতায় থাকবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। যারা রেজিমেন্ট গর্ভমেন্ট চালায় তাদেরকে চলে যেতে হয়। পরিবর্তন হয়ই। আজকে সরকার যে একটা কালচার তৈরি করেছেন একটা রাষ্ট্রের জন্য এটা সত্যিই ভয়াবহ। আদালতকে দিয়ে রাজনীত নিয়ন্ত্রণ করা যেটা খুবই ভয়াবহ। গত ১০ বছর ধরেই আদালতকে দিয়ে এ কাজ করছে। আদালতকে দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। পরে এই সরকার দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT