দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ছাত্রলীগের নেতাকর্মীরা টঙ্গীতে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে

ছাত্রলীগের নেতাকর্মীরা টঙ্গীতে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে

টঙ্গী (গাজীপুর), ২২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাসের কারণে ধান কাটতে না পারা গাজীপুরের টঙ্গীর কৃষকদের পাশে দাঁড়িয়েছে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরাই কৃষকদের ভরসা। কৃষকের ধান কাটা, বাড়ি নেয়া ও মাড়াই সবই করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার ভোর থেকে টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের চানকির টেকের কৃষক আনোয়ার হোসেনের তিন বিঘা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেন নেতাকর্মীরা। কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুরের নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করেন। দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা যেমন খুশি, তেমনি ধান কেটে দেয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরাও।

কৃষক আনোয়ার হোসেন বলেন, ধান কাটার সময় সাধারণত ৪০০ থেকে ৫০০ টাকা পারিশ্রমিকে শ্রমিক পাওয়া যেত। করোনা পরিস্থিতিতে এক হাজার টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের এই সংকটময় মুহূর্তে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়ি নিয়ে তা মাড়াই করে দিচ্ছে।

টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বলেন, করোনা পরিস্থিতির কারণে টঙ্গীসহ গাজীপুরের সর্বত্র ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছে না কৃষকরা। তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির নির্দেশে সকাল থেকে টঙ্গী কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কাটতে সহযোগিতা করছি। এ কার্যক্রম কৃষকরা ধান ঘরে না তোলা পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT