দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জনগণ সবাই একতাবদ্ধ হলে গ্যাসের দাম কমাতে বাধ্য হবে সরকার : বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

জনগণ সবাই একতাবদ্ধ হলে গ্যাসের দাম কমাতে বাধ্য হবে সরকার : বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

ঢাকা, ০২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত এক মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জনগণ সবাই একতাবদ্ধ হলে গ্যাসের দাম কমাতে বাধ্য হবে সরকার।

তিনি বলেন, তিতাস গ্যাস একটি পূর্ণ লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে সরকারের রাজস্ব পাওনা রয়েছে ২০ হাজার কোটি টাকা। ডেসা, ডেসকো মিলে আরও কয়েকটি প্রতিষ্ঠানের কাছে এনবিআর এর পাওনা প্রায় ২৫ হাজার কোটি টাকা। মোট ৪৫ হাজার কোটি টাকা ফাঁকি দিয়ে সেখান থেকে আওয়ামী লুটেরাদের সুবিধা দিচ্ছে সরকার। সেসব দুর্নীতি, লুট না থামিয়ে গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে সরকার।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি ঘোষিত বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণবিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। জনগণ একতাবদ্ধ হলে গ্যাসের দাম কমাতে সরকার বাধ্য হবে। তাই এই নিপীড়ন-শোষণমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

আলাল বলেন, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগের ব্যবসায় নেমেছে ক্ষমতাসীনরা। অন্যদিকে গ্যাসের অপচয় রোধ না করে উল্টো সাধারণ মানুষের ওপর বাড়তি দাম চাপানো হয়েছে। এভাবে গ্যাসের দাম বাড়ানো শেখ মুজিবের আওয়ামী লীগকে মানায় না। এটা শেখ হাসিনার আওয়ামী লীগকে মানালেও শেখ মুজিবের আওয়ামী লীগের ধ্যান-ধারণার সঙ্গে যায় না। কথায় কথায় সাধারণ মানুষের পকেট কাটা এ সরকারের অভ্যাসে পরিণত হয়ে গেছে।

তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এশিয়া প্যাসিফিকের রিপোর্ট হিসেবে যে ৭ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, তা দিয়ে ১৮টি পদ্মাসেতু নির্মাণ করা যেতো এবং মেট্রোরেলের অনেক কাজ এখান থেকে করা যেতো। বিএনপির এই নেতা বলেন, মোবাইল ফোন কোনো বিলাসবহুল বিষয় না। অথচ সরকার সেই মোবাইল ফোনে শতকরা ২৭ টাকা নিয়ে যাবে। বাজেট ঘোষণা হওয়ার আগে থেকে বাজারে জিনিস পত্রের দাম বেড়েছে। যাত্রী সংকটে পড়েছে পরিবহগুলো। দুর্নীতিবাজ ও লুটেরাদের পৃষ্ঠপোষক হচ্ছে এই সরকার। এই সরকারের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে।

জাতীয়তাবাদী চালকদলের সভাপতি জসিম উদ্দীন কবির এর সভাপতিত্বে ও কৃষকদলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার ও মুক্তার আকন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT