দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ-এর আত্মপ্রকাশ

জনপ্রিয় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ-এর আত্মপ্রকাশ

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন নিয়ে দীর্ঘ ৩২ বছর কাজ করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক। দীর্ঘ এ সময়ে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে কোনো সাহায্য পাননি বলে আক্ষেপ করে এবার নিজেই রাজনৈতিক দল গঠন করলেন তিনি। দলের নাম, ‘জনতা পার্টি বাংলাদেশ’।

 

আজ শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দলের অন্যান্য নেতৃবৃন্দের নাম ও নিরাপদ সড়ক নিয়ে লড়ে যাওয়ার কথা তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন। জানান, নিরাপদ সড়কের সঙ্গে যুক্ত থেকে তিনি যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছেন ঠিক তেমনিভাবে এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চান।

 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, “৩২ বছর ধরে আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি এই কাজে সেই সরকারের কাছে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন ৩২ বছরেও বাস্তবায়ন করতে পারিনি।”

 

তিনি আরও বলেন, “এই ৩২ বছরে আমি দেশে বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি। এতে আমি এটা বুঝতে পেরেছি যে সরকারের সহযোগিতা ছাড়া, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব হবে না।”

 

এসময় নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনে অনেকটা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “নিরাপদ সড়কের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই।”এসময় দেশের মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

 

নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান- রফিকুল হক হাফিজ, অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এমএ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।

 

দলে আরও রয়েছেন- সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

 

উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন- শাহ মুহাম্মদ আবু জাফর, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, তৌহিদা ফারুক ও মামুনুর রশিদ।

 

সমন্বয়কারী নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT