দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

জনপ্রিয় অভিনেতা বাবরের পা কেটে ফেলা হলো

বিনোদন ডেস্ক, ১০ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক বাবর দীর্ঘদিন ধরেই অসুস্থ। অর্থের অভাবে সুচিকিৎসা হচ্ছে না তার। মাঝখানে চিকিৎসা অপূর্ণ রেখেই হাসপাতাল থেকে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। আজ বিকালে তার পারিবারিক সূত্রে জানা যায়, গ্যাংগ্রিনের কারণে বাম পা কেটে ফেলতে হয়েছে তার। গতকাল রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তার অপারেশন হয়। এখন প্রয়োজন দীর্ঘমেয়াদে হাসপাতালে থেকে চিকিৎসা নেয়া। কিন্তু সেজন্য যে খরচ দরকার তা জোগান দিতে পারছে না তার পরিবার। এ প্রসঙ্গে স্ত্রী লতিফা বাবর বলেন, রোববার ওর (বাবর) অপারেশন হয়েছে।

অবস্থা খুব খারাপ ছিল। তার হাঁটুর নিচে থেকে কেটে ফেলা হয়েছে। এর আগে ডাক্তারের পরামর্শে একই পায়ের তিনটি আঙুল ফেলে দেওয়া হয়েছিল। এবার বাম পা কাটা হলো। তার অবস্থা এখন ভালো নয়। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছি না! ডা. খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে এই অপারেশন হয়েছে বলেও তিনি জানান। লতিফা বলেন, অনেক দিন ধরেই আমার স্বামী অসুস্থ। একটা সময় চলচ্চিত্রে নিয়মিত ছিলেন। সেখানকার অনেকেই আসতেন যেতেন, যোগাযোগ ছিল। এখন আর তেমন কাউকে দেখি না। কেউ খোঁজখবরও রাখে না খুব একটা। প্রসঙ্গত, আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরকে দর্শকরা চিনেন মূলত খলনায়ক হিসেবে। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT