দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু ব্যস্ত সময় পার করছেন

জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু ব্যস্ত সময় পার করছেন

বিনোদন ডেস্ক, ১৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বলিউডে ১১ বছর কাটিয়ে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বি-টাউনে দীর্ঘ এ পথচলায় এই অভিনেত্রী চলচ্চিত্রের পাশাপাশি আলোচনায় থাকেন তার নানা বক্তব্যের কারণে। তবে বলিউডে বহিরাগত হিসেবে তাপসীর প্রবেশ হলেও, কারও সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বি-টাউনে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। বর্তমানে গান্ধারি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। খবর: বলিউড হাঙ্গামা।

 

ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে তাপসী পান্নু তার নারীকেন্দ্রিক চরিত্রগুলোর মাধ্যমে নিজেকে এক অদ্বিতীয় রানি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দেখিয়েছেন যে একজন প্রধান অভিনেত্রী হওয়ার মানে কী। পিঙ্ক, থাপ্পড়, বদলা এবং নাম শাবানা-এর মতো চলচ্চিত্রগুলোতে তার পারফরম্যান্স এটি প্রমাণ করেছে যে, তিনি শুধু বিনোদন দিতেই সক্ষম নন বরং তার অভিনয় দর্শকের চিন্তাতেও বেশ প্রভাব ফেলে। এ ছাড়া নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত থ্রিলার মিস্ট্রি সিনেমা ‘হাসিন দিলরুবা’তে তার অভিনয়ের বহুমুখিতা লক্ষ করা যায়।

 

বর্তমানে তাপসী তার পরবর্তী চলচ্চিত্র ‘গান্ধারি’র শুটিং করছেন। সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা। এতে এক মাকে দেখা যাবে তার অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য নিরন্তর প্রচেষ্টা করতে এবং তার এ কষ্টকর যাত্রার মাঝে প্রতিশোধ ও মুক্তির বিষয়গুলো সিনেমায় ফুটে উঠবে।

 

তবে নির্মাতা দেবাশীষ মাখিজা সিনেমার চরিত্রগুলোর তথ্য গোপন রেখেছেন। তাপসী কোন চরিত্রে অভিনয় করছেন এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিনেমাটির মুক্তির তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। তবে ২০২৫ সালেই মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

 

এদিকে তাপসী পান্নু সিনেমার শুটিং সেটেই ‘লোহরি উৎসব’ পালন করবেন বলে জানা যায়। এই উৎসবটি তিনি সাধারণত তার পরিবারের সঙ্গে পালন করতে ভালোবাসেন কিন্তু এ বছর শুটিং থাকায় তিনি সিনেমার সেটেই উদযাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT