দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির আরও একটি থ্রিলার

জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির আরও একটি থ্রিলার

বিনোদন ডেস্ক, ১৭ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। কমার্শিয়াল সিনেমায় অভিনয় নিয়ে একসময় ব্যস্ত ছিলেন তিনি। পেয়েছেন সফলতাও। তবে এখন থ্রিলার গল্পেই বেশি দেখা যায় এই নায়িকাকে। ২০২৪ সালে থ্রিলার গল্পে মুক্তি পায় তার ‘সাদা রঙের পৃথিবী’। এটি পরিচালনা করেন রাজর্ষি দে। এবার আসছে এই নায়িকার আরও একটি থ্রিলার। সিনেমার নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য’। এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন সায়ন্তন ঘোষাল। গোয়েন্দা গল্পে নির্মিত নতুন এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি।

 

এর গল্পে দেখা যাবে কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক (ঋত্বিক চক্রবর্তী)। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার (শ্রাবন্তী) সঙ্গে দেখা হয় তার। হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগ রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমায়। এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের মে মাসে। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাজনন্দিনী পাল, সুজন মুখার্জিসহ অনেকে। এদিকে এ বছর শ্রাবন্তীর আরও একটি সিনেমা আছে মুক্তির তালিকায়। নাম ‘বাবু সোনা’। এটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছেন জিতু কামাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT