দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জম্মু-কাশ্মীর ভারতের একটি রাজ্য – বলেছেন, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি

জম্মু-কাশ্মীর ভারতের একটি রাজ্য – বলেছেন, পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে জম্মু-কাশ্মীরকে ভারতের একটি রাজ্য বলে উল্লেখ করে ফেললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কাশ্মীর উপত্যকা নিয়ে কূটনৈতিক টানাপড়েনের মাঝে তার এ বক্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে পাকিস্তান সরকার। সমালোচনায় তাকে ধুয়ে দিচ্ছেন পাকিস্তানিরা। এই মুহূর্তে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছে‌ন কুরেশি।

মঙ্গলবার সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে ভারত। তাই যদি হয়, তা হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে ভারতের ওই রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখতে দেওয়া হচ্ছে না কেন? দাঁত চেপে মিথ্যা বলে যাচ্ছে ভারত। কার্ফু উঠলেই আসল ছবিটা বেরিয়ে পড়বে। আর গোটা বিশ্ব ঘুম ভেঙে দেখবে কী ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে সেখানে।’’

জম্মু-কাশ্মীরকে ভারতের রাজ্য বলে উল্লেখ করে ইতিমধ্যেই পাক তাকে নিয়ে বিদ্রূপ শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাধীনতার ৭২ বছর পর অবশেষে পাকিস্তান কাশ্মীরকে ভারতের অংশ বলে মেনে নিল বলে কটাক্ষ করেছেন অনেকে। এত দিনে পাক মন্ত্রী সত্যটা মেনে নিলেন বলেও মন্তব্য করেন কেউ কেউ। আবার কুরেশির তীব্র সমালোচনা করেন পাক সমর্থকদেরও অনেকে। তাদের কথায়, কাশ্মীর নিয়ে মন্তব্য করার সময় সতর্ক থাকা উচিত ছিল পাক বিদেশমন্ত্রীর।

অন্য দিকে, জম্মু-কাশ্মীর নিয়ে এ দিন জাতিসংঘে ১১৫ পাতার বিশেষ ডসিয়ারও জমা দেয় পাকিস্তান। উপত্যকার বিশেষ মর্যাদা বিলোপের পর কেন্দ্রীয় সরকারের সমালোচনায় কংগ্রেস নেতা রাহুল গাঁধী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা যে মন্তব্য করেছিলেন, তারও উল্লেখ রয়েছে তাতে। সেই ডসিয়ার জমা দিয়ে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন কুরেশি। উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘের নেতৃত্বে যৌথ তদন্ত কমিটি গড়ার দাবিও তোলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT