দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন চাই : বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস

জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন চাই : বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ সেপ্টেম্বর ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট):  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিট-শূন্য কার্বন নিঃসরণ ও চরম সম্পদ বৈষম্য দূরীকরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরোয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন।

 

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করতে নিউইয়র্ক টাইমস বুধবার উদ্ভাবক, কর্মী, বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এটি নিউইয়র্ক টাইমস স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। অন্ঠুানে জলবায়ু পরিবর্তনের রাজনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জসমূহ খোলামেলা আলোচনার অন্তর্ভুক্ত হয়।

 

মুহাম্মদ ইউনুস জেন গুডাল ও আরজে স্ক্যারিঞ্জ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস, জলবায়ু পরিবর্তনের কিছু বিরূপ প্রভাবের সম্মুখীন একটি দেশকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

 

বাংলাদেশের মতো দেশগুলোর কাছে ধনী দেশগুলোর কী ঋণ রয়েছে জানতে চাইলে ড. ইউনূস বলেন, নিট-শূন্য কার্বন নিঃসরণ ও চরম সম্পদ বৈষম্য দূরীকরণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন।

 

তিনি বলেন, ‘আপনারা আমাদের ওপর যে সমস্ত ধ্বংসের ভার চাপিয়েছেন তা কেন আমরা বহন করব? যেখানে এর ‘কারণ আপনারা। আমরা ফলাফল।’-বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT