দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাকসুর ২৪ ঘণ্টায়ও শেষ হয়নি ভোট গণনা, আজ মধ্যরাতে ফলাফল ঘোষনা হতে পারে

জাকসুর ২৪ ঘণ্টায়ও শেষ হয়নি ভোট গণনা, আজ মধ্যরাতে ফলাফল ঘোষনা হতে পারে

সাভার, ১২ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শেষ হয়েছে ২৪ ঘণ্টা হতে চলেছে কিন্তু এখনো গণনা শেষ করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। যদিও কমিশন বলেছিল আজ শুক্রবার দুপুর নাগাদ ফল ঘোষণা করা হবে, কিন্তু সেটি তারা করতে পারেনি। এখন জানা যাচ্ছে ফল ঘোষণা হতে হতে আজ মধ্য রাত হয়ে যেতে পারে।

 

এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। এ সময়ে কয়েকটি হলের ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেওয়ার জন্য সেখানে কিছুটা সময় বেশি লাগে। এরপর রাত ১০টার দিকে শুরু হয় ভোট গণনা। সারা রাত শেষে আজও দিনভর গণনা চলছে।

 

ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনিতেই কারচুপির অভিযোগে গতকালই ছাত্রদলসহ পাঁচটি সংগঠন ভোট বর্জন করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে। এর মধ্যে ভোট গণনার এই বিলম্ব জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

 

ভোট গণনার বিলম্বের জন্য কিছু কারণের উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, ‘যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করছি আজ যে লোকবল আছে, তাতে হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব। রাত ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে ফল প্রকাশ করা সম্ভব হবে।

 

এই বিলম্বের অন্যান্য কারণের মধ্যে ম্যানুয়ালি (হাতে ভোট গণনা) ভোট গণনার কথাও বলেন রাশিদুল আলম। তাদের প্রস্তুতি ছিল ওএমআর মেশিনে ভোট গণনার কিন্তু, কিছু প্রার্থীর আবেদনের ফলে হাতে গণনা করা হচ্ছে ভোট।

 

সিনেট ভবনের কক্ষে শুরুতে পাঁচটি টেবিলে (প্রতি টেবিলে একটি হলের) ভোট গণনা শুরু হয়। এখন ১০টি টেবিলে ভোট গণনা করা হচ্ছে। সব কটি টেবিলই সিসিটিভি ক্যামেরার আওতায় বলে জানান রাশিদুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT