দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাগপার ৭ দাবিতে দেশব্যাপী ২ দিনের কর্মসূচি ঘোষণা

জাগপার ৭ দাবিতে দেশব্যাপী ২ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। ১৪ অক্টোবর সকাল ১১ টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিন একই সময়ে দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন পালন করা হবে। ১৫ অক্টোবর জাগপার সকল সাংঠনিক জেলা শহরে মানববন্ধন পালন করা হবে।

 

সোমবার দুপুরে জাগপা পল্টন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান উক্ত কর্মসূচি ঘোষণা করেন। ৭ দফা দাবি নিয়ে জাগপা এর পূর্বে প্রথম দফায় ৩ দিন এবং দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচি পালন করেছে। এবার তৃতীয় দফায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো জাগপা।

 

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, শুধুমাত্র সাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। শুধু মাত্র সাক্ষর নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সাথে উক্ত আদেশের উপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন একইসাথে গণভোট আয়োজন করা হলে, জাতীয় নির্বাচন মুখ্য এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে।

 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে। কিন্তু এখনো পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, লগি-বৈঠা গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই। আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান হয় নাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগের পদক্ষেপও দেখতে পাচ্ছি না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হলেও আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দল এখনো মুক্ত। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের মত তাদেরও বিচার করতে হবে।

 

জাগপা মুখপাত্র বলেন, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন আর দেখতে চায় না। দেশের মানুষ আর নতুন করে স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, লুটেরা সরকার চায় না। তাই নতুন বাংলাদেশ গড়তে, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোঃ সফিকুল ইসলাম এবং মোঃ হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপা সভাপতি শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT