দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতিসংঘ এনআরসি ও কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে

জাতিসংঘ এনআরসি ও কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারত অধিকৃত কাশ্মীর পরিস্থিতি এবং আসামে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলে। সোমবার জাতিংসঘের মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে মিশেল ব্যাচেল এ উদ্বেগ প্রকাশ করেন।

গত ৫ আগস্ট কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল করা হয়। সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে গণমাধ্যম, মোবাইল-ইন্টারনেট নিষিদ্ধসহ ব্যাপক নির্যাতনের অভিযোগ রয়েছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে।

উদ্বোধনী বক্তব্যে মিশেল বলেন, ভারত সরকারের কঠোর নীতির কারণে কাশ্মীরের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কাশ্মীরে শান্তিপূর্ণ সমাবেশ এবং ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ আরোপ এবং স্থানীয় রাজনীতিবিদ ও সমাজকর্মীদের আটক করা নিয়েও আমি চিন্তিত।’

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শিথিলসহ সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

উভয় দেশের প্রতি আহ্বান জানিয়ে মিশেল বলেন,‘ভারত ও পাকিস্তান সরকারের নিকট মানবাধিকার নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। বিশেষভাবে কাশ্মীরের চলমান কারফিউ বা অচলাবস্থা তুলে নেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করছি। যেন সেখানকার নাগরিকদের ন্যূনতম চাহিদা নিশ্চিত হয়।’

গত ৩১ আগস্ট আসামের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকা সম্পর্কে ব্যাচেল বলেন, চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের পর সেখানে বড় ধরনের অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, এনআরসি তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ভারত থেকে বিতাড়ন করা হবে। পাশাপাশি সরকার অবৈধ অভিবাসীদের জন্য বন্দিশালা নির্মাণ করছে। যথাযথ আইনি প্রক্রিয়ার গ্রহণের পূর্বে তাদেরকে দেশ থেকে বিতাড়ন কিংবা বন্দিশিবিরে না নেওয়ার অনুরোধ জানান ব্যাচেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT