দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সুদানে সহিংসতার জন্য কঠোর নিন্দা জানালেন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সুদানে সহিংসতার জন্য কঠোর নিন্দা জানালেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সুদানে সাম্প্রতিক সহিংসতার কঠোর নিন্দা এবং এ সংকট সমাধানে কাজ করতে খার্তুমের সামরিক শাসক ও বিক্ষোভ-আন্দোলনের নেতাদের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে দেয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দ্রুত বিভিন্ন হামলা বন্ধের এবং মানবাধিকার সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে।

সুদানের এ সংকট প্রশ্নে একই ধরনের আরেকটি খসড়া বিবৃতির ব্যাপারে রাশিয়া ও চীন বাধা দেয়ার এক সপ্তাহ পর বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পক্ষ থেকে এ আবেদন করা হয়।

চিকিৎসকদের নিয়ে গঠিত একটি কমিটির মতে, গত ৩ জুন বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর সময় শতাধিক লোক নিহত হয়। তবে সরকারি কর্মকর্তারা জানান, মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক কম।

উল্লেখ্য, সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে দেশব্যাপী মাসের পর মাস বিক্ষোভের পর গত ১১ এপ্রিল তিনি ক্ষমতাচ্যুত হন। আর এর পর থেকেই সামরিক পরিষদ দেশটির নেতৃত্ব দিয়ে আসছে।

এদিকে বিক্ষোভকারীরা অব্যাহত সামরিক শাসনের অবসানের দাবি জানিয়ে আসছে। এর ফলে সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত ৩ জুন খার্তুমে সামরিক সদরদপ্তরের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক শক্তি প্রয়োগ করে। এতে সেখানে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT