দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতীয় পার্টি বিএনপির শূন্য আসনগুলোর উপনির্বাচনে অংশ নেবে

জাতীয় পার্টি বিএনপির শূন্য আসনগুলোর উপনির্বাচনে অংশ নেবে

ঢাকা, ১২ ডিসেম্বর২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগে যেসব আসন শূন্য হয়েছে সেসব আসনে উপনির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। পার্টির একটি সূত্র এ কথা জানিয়েছেন। উপনির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটে নয়, এককভাবে অংশ নেবেন বলেও জানিয়েছেন সূত্রটি। তবে এ বিষয়টি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নিশ্চিত করে বলেননি। তিনি জানিয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি সব নির্বাচনেই অংশ নিচ্ছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে লড়ছে।’

উল্লেখ, বিএনপি সংসদ সদস্যরা রবিবার সকালে স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেয়ার পর ওইদিনেই তাদের আসনগুলো শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

২২টি আসন নিয়ে একাদশ সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। একাদশ নির্বাচনে এই দলটিকে ২৬টি আসন ছেড়েছিল আওয়ামী লীগ। এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুলের কাছে হেরে যান জাপার মো. নোমান। বাকি ২৫ আসনের ২১টিতে জয় পান লাঙ্গল প্রতীকের প্রার্থীরা।

বগুড়া-৬, বগুড়া-৭, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং সিলেট-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের কাছে হেরে যান জাতীয় পার্টির প্রার্থীরা। বরিশাল-৩ আসনে লাঙ্গলের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু মহাজোট সমর্থিত টিপু সুলতানকে হারিয়ে এমপি হন। চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে আওয়ামী লীগকে এবং ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টিকে হারিয়ে জয়ী হন বিএনপির প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT