দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘জাতীয় মুক্তি মঞ্চ’নামে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিলেন কর্নেল অলি আহমেদ

‘জাতীয় মুক্তি মঞ্চ’নামে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিলেন কর্নেল অলি আহমেদ

ঢাকা, ২৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় মুক্তিমঞ্চ’ নামে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অন্যতম শরিক লিবারেল ডেমক্রেমিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল ড. অলি আহমেদ।

জাতীয় মুক্তিমঞ্চ জাতীর দুরবস্থা ও জাতীয় সমস্যা সমাধানে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। নতুন এই রাজনৈতিক মঞ্চ রাজনৈতিক কোনো জোট নয় উল্লেখ করে কর্নেল অলি বলেন, দেশপ্রেমিক যে কেউ এ মঞ্চে আসতে পারবেন। আত্মপ্রকাশের দিনে সরকারের উদ্দেশ্যে ১৮টি দাবি তুলে ধরা হয় মঞ্চের পক্ষ থেকে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নতুন করে জাতীয় নির্বাচনের দাবি রয়েছে শুরুতে।

নতুন এই মঞ্চে জামায়াতের নেতাকর্মীরা থাকবেন কিনা এমন প্রশ্নে কর্ণেল অলি বলেন, এটি কোন রাজনৈতিক জোট নয়। এখানে দেশপ্রেমিক নাগরিকদের যারা দেশ এবং সমাজের বর্তমান অবস্থার পরিবর্তন চান তারা সবাই থাকতে পারবেন। সংবাদ সম্মেলনে এলডিপি, ২০ দলের কয়েকটি শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT