দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

ঢাকা, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। একাদশ জাতীয় সংসদের এটি তৃতীয় অধিবেশন। এটি হবে একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন।

আগামী বৃহস্পতিবার (১৩ জুন) ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে দেশের ৪৮তম বাজেট। ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুরু হওয়া তৃতীয় অধিবেশন আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে।

অধিবেশনের শুরুতেই স্পিকার পাঁচজন প্যানেল সভাপতি মনোনীত করেন। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই পাঁচজন অগ্রবর্তিতা অনুসারে অধিবেশনে সভাপতিত্বে করবেন এবং স্পিকারের চেয়ারে বসবেন। প্যানেল সভাপতিরা হলেন- মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকি।

জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর গত দেড় মাসে মৃত্যুবরণ করা পাঁচজন প্রাক্তন সংসদ সদস্যের নামে শোক প্রস্তাব আনা হয়। তারা হচ্ছেন- প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, প্রাক্তন সংসদ সদস্য এবিএম তালেব আলী, আবদুল আলী মৃধা, মো. আব্দুল মজিদ মাস্টার এবং এ কে এম বজলুল করিম। পরে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের জীবনবৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব সংসদে উত্থাপন করেন। শোক প্রস্তাবের অনুলিপি প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে বিতরণ করা হয়।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ভাশুর ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ সিদ্দিক, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী, একুশে পদকপ্রাপ্ত কবি হায়াৎ সাইফ, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী, গবেষক, স্বরলিপিকার ও সংগীতগুরু খালিদ হোসেন, কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিপি রৌশন আরা, বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান, নন্দিত অভিনেতা সালেহ আহমেদ এবং অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে সংসদ গভীর শোক প্রকাশ করে।

ঘুর্নিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোকপ্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে।

আওয়ামী লীগের এই মেয়াদের এটা প্রথম বাজেট এবং গত দুই মেয়াদ মিলিয়ে আওয়ামী লীগ সরকারের ১১তম বাজেট। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মেয়াদে আওয়ামী লীগ সরকার আরও পাঁচটি বাজেট প্রণয়ন করে। সে অনুযায়ী এটি হবে আওয়ামী লীগ সরকারের ১৬তম বাজেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT